ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীর সংবেদনশীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের সময় উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
​নিহত ফজলে আলী হাজারী ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
​স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিনের (১৮) মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হলেও প্রায় ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয়টিকে কেন্দ্র করে জেরিনের স্বজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
​এরই ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মোহাম্মদ মাহফুজ বটতলী বাজারে গিয়ে দেলোয়ারের আত্মীয় ফজলে আলী হাজারীর কাছে ভিডিও প্রকাশের কারণ জানতে চান। জবাবে ফজলে আলী জানান, দেলোয়ার বর্তমানে বাড়িতে নেই; সে ফিরলে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
​কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাহফুজ বৃদ্ধ ফজলে আলী হাজারীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ, মারধরের পর বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৩:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬