ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত আরও যানজটের আশঙ্কা

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের জন্য প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার হতে রামপুরা ব্রিজ পর্যন্ত) অংশ এবং সেকশন-ই (নতুন বাজার হতে কাকলী) অংশে পানির পাইপ লাইন স্থাপন কাজ শুরু হচ্ছে আগামীকাল। ফলে ব্যস্ত এই দুই সড়কে আগামীকাল থেকে আরও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিমি: দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ হতে ৫৬০ মিমি: ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হতে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুন বাজার হতে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুন বাজার হতে কাকলী পর্যন্ত) অংশে পাইপ লাইন স্থাপন কাজ শুরু করা হবে।

সড়কে পাইপলাইন স্থাপনকালে সার্বক্ষণিক যানচলাচল অব্যাহত থাকবে। কাজ চলাকালীন সময়ে রামপুরা ব্রিজ হতে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পার্শ্বে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। যার ফলে যানবাহনের গতি কিছুটা মন্থর হতে পারে। এ সময়ে এই পথে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কাজটি বাস্তবায়নকালীন সময়ে ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত জনবল এবং ডিএমপির সহযোগিতায় যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখার জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

এ সময়ে প্রগতি সরণিতে চলাচলকারী সব যানবাহনকে নির্দেশিত লেন এবং গতিসীমা মেনে চলাচলের জন্য অনুরোধ জানানোর পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত আরও যানজটের আশঙ্কা

আপডেট সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫