ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার বাগদান নিয়ে জোর আলোচনা চলছে। যদিও এই বিষয়ে দু’জনের কেউই এখনো মুখ খোলেননি। ফলে তাদের অনুরাগীদের মধ্যে কৌতূহল ও জল্পনা ক্রমশ বাড়ছে।

এই জল্পনার মধ্যেই রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টক শোতে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন। অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি!

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, ‘বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি কি তুমি এই বিজয়ের (সাফল্যের) মালিক?”’ জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’ সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!

আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫