ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

‘মেয়ের সামনেই আমাকে হেনস্তা করেন অটোচালক’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

এবার রাস্তায় হেনস্তার শিকার হলেন ভারতীয় অভিনেত্রী শামীম আকবর আলি। তার পাঁচ বছরের শিশু কন্যার সামনেই ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে লাঞ্ছিত করেছেন এক অটোচালক। ইতোমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মীরা রোডে নিজের শিশুকন্যাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন শামিম। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোতে ওঠেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, স্কুলের সামনে অটো থামতেই কোনো কারণ ছাড়াই অটোচালক তার ওপর চিৎকার শুরু করে দেন।

সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানিয়েছেন, ‘হঠাৎ ওই অটোচালক বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে তিনি চ্যাঁচামেচি করতে থাকেন। দ্রুত ভাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিও করেন।’

মেয়ের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। দ্রুত মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে ফের সেই অটোতেই ওঠেন তিনি। নিজের আবাসন পর্যন্ত পৌঁছোনোর পরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। তার অভিযোগ, আবাসন চত্বরে পৌঁছাতেই অটোচালক পিছন ফিরে হঠাৎ তার ওপর চড়াও হন।

অভিনেত্রীর হাত মুচড়ে দেন তিনি। এই অপ্রত্যাশিত ও নির্মম দৃশ্য দেখে ঘাবড়ে যায় তার পাঁচ বছরের কন্যা। ঘটনার পরই অভিনেত্রী দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং অটোর রেজিস্ট্রেশন নম্বর জমা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

‘মেয়ের সামনেই আমাকে হেনস্তা করেন অটোচালক’

আপডেট সময় ০৯:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫