ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
এমপি প্রার্থীদের কর্মশালায় পীর চরমোনাই

চাঁদাবাজি-পেশিশক্তির বিরুদ্ধে জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে লড়তে হবে

সন্ত্রাস, চাঁদাবাজি, পেশিশক্তি বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

পীর চরমোনাই বলেছেন, আগামী নির্বাচন হবে পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের লড়াই। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কর্মশালায় নির্বাচনী নানা কৌশল ও সম্ভাব্য সমস্যা নিয়ে কৌশলগত আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন– দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ্ আল ফরিদি, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। না হয় জুলাইয়ের জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সর্বত্র আজ ইসলামকে রাষ্ট্রপরিচালনায় দেখতে চাওয়া মানুষের উপস্থিতি। এই বাস্তবতায় দেশের সব ইসলামপন্থি শক্তি একত্রে একবাক্স নীতি গ্রহণ করেছে যাতে ইসলাম-মনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়। ইসলামপন্থীর এই ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে।

ইসলামী আন্দোলন আমির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফলেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কোন কোন দলের অনিহার কারণ আমরা বুঝতে পারি না। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা তফশিলের আগেই গণভোট আয়োজন করার কথা বলেছি। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী স্বৈরতন্ত্রকে স্থায়ী বিলোপের জন্য পিআর পদ্ধতির কথা বলে যাচ্ছি। আমাদের দাবির মধ্যে কোনো স্বার্থ নেই। আমাদের লক্ষ্য, দেশে যেন আর কোনো দিন, কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সেই ব্যবস্থা করা। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে পীর চরমোনাই বলেন, আসুন, আলোচনার মধ্যে দিয়ে সব বিভেদ দূর করে একটি আনন্দমুখর শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এমপি প্রার্থীদের কর্মশালায় পীর চরমোনাই

চাঁদাবাজি-পেশিশক্তির বিরুদ্ধে জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে লড়তে হবে

আপডেট সময় ০৫:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫