ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা, সর্তক করলেন সুনীতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। একটা সময় স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের অবনতি এবং বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। সম্প্রতি এ দম্পতি জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবে গোবিন্দর প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন সুনীতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত জীবন ও তাদের দাম্পত্য নিয়ে খোলামেলা আলোচনা করেন সুনীতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, ‘আমি অনেকবার সংবাদমাধ্যমকে বলেছি যে আমি শুনেছি তার (গোবিন্দর) প্রেমের কথা। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি অথবা হাতেনাতে ধরছি, ততক্ষণ আমি কিছুই বলতে পারব না।’

সুনীতার কথায়, ‘আমি একজন মারাঠি অভিনেত্রীর কথাও শুনেছি। কিন্তু আমার এখনও এসব করার বয়স হয়নি। গোবিন্দর উচিত তার মেয়ে এবং ছেলের ক্যারিয়ার নিয়ে ভাবা।’

তিনি আরও বলেন, ‘তবে আমি অনেক গুঞ্জন শুনেছি। তাকে বলা আছে আমার সঙ্গে কথা না বলে যেন কোনও সিদ্ধান্তে না পৌঁছায়। আমি সবসময়ই সত্যি কথাই বলব। আমি মিথ্যে কথা বলি না।’

সুনীতার ভাষ্যে, ‘সাহসের সঙ্গে কথা বলব। কিছু লুকাবো না। আমি গোবিন্দর ভক্তদেরও জিজ্ঞাসা করব যে গোবিন্দ এটা করেছেন কি না। আমি শুধু চাই সময় শেষ হওয়ার আগেই যেন তার জ্ঞান ফিরে আসে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা, সর্তক করলেন সুনীতা

আপডেট সময় ০৮:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫