ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী মারা গেছেন (ইন্নাল্লিলিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (০৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি।

সকালে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মরহুমের নামাজে জানাজা বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৫৪ সালে জন্ম নেওয়া কামাল সিদ্দিকী ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় দুর্নীতির এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কামাল সিদ্দিকীকেও অভিযুক্ত করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে সেই মামলা করেছিল দুদক। চলতি বছরের শুরুতে খালেদা জিয়াসহ ওই মামলার আট আসামির সবাইকে বেকসুর খালাস দেয় আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আপডেট সময় ০২:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫