ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

৫২তে পা রাখলেন মৌসুমী, ফিরতে পারলেন না দেশে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ তে। তবে এই সময়টিও তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা; এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার।

গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করেছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নায়িকা দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে খবর পাওয়া গেছে। সানী জানান, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না মৌসুমীর।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই ছিলেন নিয়মিত। এদিকে জন্মদিন ঘিরে মৌসুমীর ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে তিনি মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

৫২তে পা রাখলেন মৌসুমী, ফিরতে পারলেন না দেশে

আপডেট সময় ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫