ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঢাকার আবহাওয়া শুষ্ক, বাড়বে গরমের অনুভূতি

গত ২৪ ঘণ্টায় পুরোপুরি বৃষ্টিহীন ছিল রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চল। ফলে বেড়েছে উষ্ণতার অনুভূতি। আর সোমবার (৩ নভেম্বর) দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরম অনুভব করতে হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত রেকর্ড পাওয়া হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং মঙ্গলবার (৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতেই এমন উষ্ণতা মৌসুমি পরিবর্তনের প্রভাবেই ঘটছে। উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বর্তমানে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতার মাত্রা কমেনি। ফলে দিনে সূর্য উঠলে গরম বেশি লাগছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আগমনি বার্তা অনুভূত হতে পারে। তিনি আরও জানান, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশে মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঢাকার আবহাওয়া শুষ্ক, বাড়বে গরমের অনুভূতি

আপডেট সময় ১০:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫