ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আত্মসাৎ মামলা

প্রভিডেন্ট ফান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তহবিল থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক ও কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ‘আপদকালীন তহবিল (প্রভিডেন্ট ফান্ড)’ থেকে ৬ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কর্মচারীর বেতন বাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আরও ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি সাধন করেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহান ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আরও ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করেন। মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তির নেওয়া ঋণ পরিশোধের অজুহাতে ওই অর্থ তোলা হয়েছিল কিন্তু বাস্তবে কোনো ঋণ ছিল না। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আত্মসাৎ মামলা

আপডেট সময় ০৮:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫