ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছে সরকার। রবিবার ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ (রবিবার) থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক। এতে আরো বলা হয়, ফেব্রুয়ারি ২০২৬ এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম টিজারের শুরুতে স্ক্রিনে দেখানো হয়, ‘আওয়ামী ক্ষমতার উৎস।’ এরপর স্থান পায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বহুল সমালোচিত একটি বক্তব্য। যেখানে আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি।’

টিজারে এরপর রাখা হয় গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিকের আহ্বান। যেখানে তাকে বলতে দেখা যায়, সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন থাকা এই ভিডিওতে সুবায়েল আরো বলেন, ‘নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন। কেমন বাংলাদেশ দেখতে চান।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

আপডেট সময় ০৩:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫