ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

আজ বলিউড বাদশাহ শাখরুখ খানের জন্মদিন। কিন্তু কিং খানের জন্মদিনে যদি চমক না থাকে, তবে সেটা কি মানায়? আর তাই তো ভক্তদের জন্য নিয়ে এলেন উপহার, নিজের নতুন সিনেমা ‘কিং’-এর টাইটেল উন্মোচন; যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় চলছে ভক্তদের উচ্ছ্বাসের তাণ্ডব।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে সিনেমার টাইটেল শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে, ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’ টাইটেল-এর শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনও জিজ্ঞেস করিনি।‘ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে। সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি। যেন বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক রাজা ফিরে এসেছে। ছবির টাইটেল দেখে স্পষ্ট, ‘কিং ’ হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

আপডেট সময় ০১:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫