ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সালমান শাহ হত্যার দ্রুত বিচারের দাবি ভক্তদের

অকাল প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে সালমান ভক্তরা।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাস্টিস ফর সালমান শাহ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’– এমন স্লোগান দেন। মানববন্ধনে ভক্তরা অভিযোগ করে বলেন, প্রিয় নায়ক সালমান শাহর হত্যা মামলার ১০ দিন পার হলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়ে থাকে, তাহলে তারা কেন পালালেন?

তারা বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় অন্তত তিনবার হামলার শিকার হয়েছিলেন এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল ও জনপ্রিয় মানুষ আত্মহত্যা করতে পারেন না, এটা পরিষ্কার হত্যাকাণ্ড। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া, কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে। ভক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো।

মানববন্ধনে উপস্থিত সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, ‘আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন— প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে, এমনকি আমেরিকাতেও নিয়ে যাওয়া হবে। যতদিন তার হত্যাকারীরা আইনের আওতায় না আসে, ততদিন সালমান শাহর আত্মা শান্তি পাবে না।’ মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও এবার আমরা আশাবাদী সালমান শাহ হত্যার বিচার পাব। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করা হোক।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রায় ৩০ বছর পার হলেও সেই মৃত্যুর বিচার এখনো হয়নি। সম্প্রতি তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তকে নতুন মোড় দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু নিয়ে। তার ভক্তদের একটাই দাবি– প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সালমান শাহ হত্যার দ্রুত বিচারের দাবি ভক্তদের

আপডেট সময় ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫