ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ রোকেয়া দিবসের মেলা কমিটিতে অভিজ্ঞদের বাদ, কৃষক দলের নাম ব্যবহার নিয়ে বিতর্ক ভূমি কর্মকর্তার জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাঞ্ছারামপুরে ইউপি সদস্য আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া গ্রেপ্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনায় দোয়া মাহফিল শাহজালাল বিমানবন্দরে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত শুরুর আগেই এশিয়া কাপ শেষ বাংলাদেশি তারকার সিলেটে ৪টি আসনে নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারা টানা ৪ মাস কমলো দেশের পণ্য রপ্তানি বগুড়ার শেরপুরে খরের পালা পুরে ছাই

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি, হেনস্তাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারের নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে জানিয়েছে র‍্যাব-৪।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে র‍্যাব-৪ এর একটি দল অভিযান শুরু করে। নিজাম উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজাম উদ্দিন ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। এদিকে ফেসবুকে ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তার পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তার পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী? পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন।

ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন। ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন। জানা গেছে, গত ২৭ অক্টোবর রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নিজাম উদ্দিন তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাকে চড় মারেন।

একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আঘাত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি, হেনস্তাকারী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫