ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

কসোভো ঢাকায় একটি স্থানীয় এনজিওর সঙ্গে সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা সম্প্রসারণ করেছে।
বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও অ্যাসোসিয়েশন ফর সোশিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এএসইএবি)-এর নির্বাহী পরিচালক মাহফুজা খানম বুধবার (২৯ অক্টোবর) এই এমওসি স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কসোভো দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায়, কসোভো প্রজাতন্ত্র এএসইএবি’র উদ্যোগে রোহিঙ্গা শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে ৫ হাজার ইউরো আর্থিক সহায়তা দেবে। এই সহায়তার মাধ্যমে কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ এবং পানির পাত্র সরবরাহ করা হবে। রাষ্ট্রদূত প্লানা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক প্রতিক্রিয়ার প্রতি কসোভোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাস্তুচ্যুত শিশুদের মর্যাদা ও সহনশীলতা গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত প্লানা বলেন, রোহিঙ্গা জনগণের সহায়তায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কসোভো সংহতি প্রকাশ করছে। শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি আশার সেতুবন্ধন এবং সহনশীলতার পথ, বিশেষ করে তাদের জন্য যাদের জীবন সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে। মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কসোভোর ‘উদার সহায়তা’র প্রশংসা করেন এবং এটিকে ‘গভীর মানবিক সংকটের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ’ বলে অভিহিত করেন। এই উদ্যোগটি মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কসোভো ও বাংলাদেশের অভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

আপডেট সময় ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫