ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে। দুদকের তরফে পরিচালক আবুল হাসনাত এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দুদক এ অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে কিবরিয়া মজুমদারের পাঁচটি হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে।

তাছাড়া এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্য মিলেছে। কিবরিয়া মজুমদার বর্তমানে কারাগারে থাকলেও পরিবারের অন্য কেউ টাকা তুলে ফেলতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিবরিয়া মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। ২০২৩ সালের ডিসেম্বরে কুমিল্লা-১১ আসনে মুজিবুল হকের নির্বাচনি জনসভায় ভোট চাওয়ার অভিযোগে কিবরিয়া মজুমদারকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট সময় ০৭:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫