ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিনিয়োগ-সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তান সফরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনীতি) ড. আনিসুজ্জামান চৌধুরী দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বর্তমানে পাকিস্তান সফর করছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে আনিসুজ্জামান চৌধুরী ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স বিলাল আজহার কায়ানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, জরুরি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

দুপুরে ড. আনিসুজ্জামান চৌধুরী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বৈঠকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের বিষয়ে উভয় দেশের অবস্থান ও সম্ভাব্য নীতিগত সহযোগিতা নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা হয় ।

বিকেলে তিনি ফেডারেল ট্যাক্স ওমবুডসম্যানের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিনিয়োগ-সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তান সফরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আপডেট সময় ০৯:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫