ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীতে বাসার ছাদে খেলার সময় পা পিছলে পড়ে প্রাণ গেল শিশুর

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে খেলার সময় উপর থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশু অর্কিত ১২০নং হাজারীবাগ এলাকার ভাগলপুর লেনের বাসিন্দা রানা রাজবংশীর একমাত্র ছেলে।

নিহতের মা অন্তরা রাজবংশী জানান, আমার ছেলে বাসার ৬ তলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার একটাই ছেলে ছিল, সে তো আর বেঁচে রইল না… এই বলে কান্নায় ভেঙে পড়েন তার মা অন্তরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে ‌।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রাজধানীতে বাসার ছাদে খেলার সময় পা পিছলে পড়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫