ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় আজ এ মাসের সর্বোচ্চ দূষণ, বিশ্বে চতুর্থ

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এতে ঢাকা আজ চতুর্থ শহর হিসেবে অবস্থান করছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বায়ু মান সূচক (AQI) দাঁড়িয়েছে ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর (AQI 311), এরপর ভারতের দিল্লি (AQI 222), ও কলকাতা (AQI 198)। ঢাকার ঠিক নিচে রয়েছে পাকিস্তানের করাচি (AQI 159)।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৯৩। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
রাজধানীতে চলতি মাসে বায়ুর মান এতটা খারাপ হয়নি। বায়ুর মান ২০১ হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আজ অবশ্য নগরীর দু-একটি স্থান আছে, যেখানে বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। মোট আটটি স্থানে বায়ু অনেক বেশি দূষিত। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

নগরীর ৮ এলাকায় দূষণ বেশি
নগরীর আট এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, স্কোর ২৫৫। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। বাকি সাত এলাকা হলো বে’জ এজ ওয়াটার (১৯৩), কল্যাণপুর (১৯৩), দক্ষিণ পল্লবী (১৯৩), গোরান (১৯১), ইস্টার্ন হাউজিং (১৮৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭১) ও শান্তা ফোরাম (১৬৮)। আজ ঢাকা ও অন্য শহরগুলোর যে বায়ুমান, এর পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরে ব্যায়াম যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে। আর যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ঢাকায় আজ এ মাসের সর্বোচ্চ দূষণ, বিশ্বে চতুর্থ

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫