সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএফভি’র সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব ফ্রিজপিইএ

শত শত কোটি টাকা পাচারের অভিযোগ থাকায় বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৭ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ (সোমবার) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান অভিযোগ সংশ্লিষ্ট এস এম জাহাঙ্গীর ও তার স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির নামে ইনভয়েসিং করে শত শত কোটি টাকা মানিলন্ডারিংসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান পর্যায়ে পাওয়া তথ্য উপাত্তে অভিযোগসংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

হিসাবগুলোয় বর্ণিত অর্থ যেকোনো সময় উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। বিধায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এযাবৎ পাওয়া ব্যাংক হিসাবগুলো অবিলম্বে ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিএফভি’র সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব ফ্রিজপিইএ

আপডেট সময় ০৪:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫