ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যে দল নিবন্ধনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আগামীকাল সোমবার এসব বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

রবিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এ ছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন। এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, ‘কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।’

সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তা-ও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

আপডেট সময় ০৮:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫