ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রত্যাহার এসআই আনছার আলী নির্বাচনে হেরে দেশ ছাড়লেন বলসোনারো, পরিবারকে ভিসা দেবে যুক্তরাষ্ট্র ডিএসসিসির জোন-৯ এ জালিয়াতি চক্রের মূল হোতা নুরুল ইসলাম, টাকার বিনিময়ে মিলছে ভুয়া জন্মসনদ ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস বগুড়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগ, আপত্তি ইউজিসির সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী হবে নেতানিয়াহু ও বিরোধীদের? বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসায় ক্যাটাগরি পরিবর্তনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য অনুমোদন ছাড়াই প্ল্যান্ট চালুর পায়তারা, জ্বালানি বিভাগে সুপার পেট্রোকেমিক্যালের তদবির দিরাইয়ের ওসির বিরুদ্ধে নির্যাতন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুগলের দোষ স্বীকার

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুগল আজিম ও বৃষ্টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে সিআইডির উপ-পরিদর্শক মিজানুর রহমান আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এর আগে আসামিরা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামি মুহাম্মদ আজিমের ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব আসামি বৃষ্টির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজিপাড়া এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

মামলা সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে বান্দরবান এসে ফল ব্যবসা করার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন তারা। এরপর থেকে তারা ওই বাসায় বসবাস করে আসছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন একটা বেরও হতেন না। সম্প্রতি তারা আলোচনায় আসার পর রোববার ঢাকার সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় রোযাংছড়ি বাস স্টেশন এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আলোচিত যুগল পর্ন ভিডিও বানিয়ে তা আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়। তারা বিভিন্ন গ্রুপ খুলে সেখানে অন্যদেরও পর্ন ভিডিও বানাতে উৎসাহিত করতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রত্যাহার এসআই আনছার আলী

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুগলের দোষ স্বীকার

আপডেট সময় ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫