উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শাহবাগ থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রোরেল সেবা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুধুমাত্র উত্তর-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্টো ট্রেন চলাচল শুরু হয় দুপুর প্রায় ৩টায়। তখন আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন ট্রেন চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ চিল। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তর-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক 
























