ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের রাজৈরে প্রাথমিক শিক্ষা অফিসের ১৮০ দিনের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

আসিয়ানে যোগ দিল তিমুর-লেস্তে : বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদের শুভেচ্ছা

এশিয়ার নবীনতম দেশ তিমুর-লেস্তে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের (ASEAN) ১১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। ২৬ অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিমুর-লেস্তের পতাকা অন্য সদস্য দেশগুলোর পতাকার পাশে উত্তোলন করা হয়, যা আঞ্চলিক ঐক্য, সহযোগিতা ও অগ্রগতির প্রতীক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান এই অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এই মাইলফলককে স্বাগত জানিয়ে বলেন, ‘তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য এক ঐতিহাসিক অর্জন, আর আমাদের দেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুবর্ণ সুযোগ।

তিমুর-লেস্তের অনারারি কনসাল হিসেবে আমি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে এবং তিমুর-লেস্তের উন্নয়নযাত্রায় বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।
দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও শিল্পপতি এবং এনভয় টেক্সটাইলস ও শেল্‌টেক্‌ গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তার মতে, তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন। তার মতে, আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের জন্য একটি আদর্শ প্ল্যাটফরম তৈরি করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

আসিয়ানে যোগ দিল তিমুর-লেস্তে : বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদের শুভেচ্ছা

আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫