ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবেন। এই বিশালসংখ্যক ভোটারের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। গণতন্ত্রে প্রত্যাবর্তনের এ যাত্রায় তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনকে এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ায় সাধুবাদ জানান।

নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, আমরা মনে করি যে, দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এমন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন যাতে বিভিন্ন দল অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের এই নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্ব বহন করছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০৫:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫