ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কমবে ভ্যাপসা গরম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা

একের পর এক লঘুচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যে কারণে গত ১০ দিনে প্রচুর বৃষ্টি হয়েছে দেশে। এবার বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণে শুক্রবার থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি ছড়িয়ে যেতে পারে সিলেট অঞ্চল পর্যন্ত।

এতে গরমের তীব্রতা কমবে। এদিকে লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার বলেন, শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চল নয়, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে বৃষ্টির কিছু রেশ থাকবে। এতে তীব্র গরম কমবে। রাজধানীতে আগামীকাল বৃষ্টি হতে পারে।

লঘুচাপের বিষয়ে এ আবহাওয়াবিদ বলেন, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা, ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে— বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের রাজস্থানের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

কমবে ভ্যাপসা গরম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা

আপডেট সময় ০১:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২