ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন নাহিদ

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিদ্ধান্ত জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই। ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি। ঐকমত্য কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলোই পুনরব্যক্ত করেছি, জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব। তিনি বলেন, জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। প্রধান উপদেষ্টা এ আদেশ জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টারই আছে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে তুলে ধরেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, নোট অফ ডিসেন্টের বিষয়েও আমরা বলেছি। নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। কেননা সবাই এই বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে। জুলাই সনদে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোতে গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দিবে, সরকার সেই অনুযায়ী কী সিদ্ধান্ত নেয় সেটার ওপর নির্ভর করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব। তিনি বলেন, সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন নাহিদ

আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫