রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা।
এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে। বুধবার দুপুরের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ১৫-২০ জন নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ‘ধর ধর’ বলে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীকে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে তাদের কয়েকজনকে আটক করে মারধর করতে দেখা যায়।
সংবাদ শিরোনাম ::
আ. লীগের মিছিলের চেষ্টা, গণপিটুনির ভিডিও ভাইরাল
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ৬১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























