ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র তানভির হত্যায় দুই সহপাঠী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী মো. তানভির (১৪) হত্যার অভিযোগে তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই অভিযান চালিয়ে আলীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সাইফউদ্দিনের ছেলে সামীর বিন সাইফ (১৬) ও কনস্টেবল বাড়ির কবির আহম্মেদের ছেলে রবিউল ইসলাম (১৬)। দুজনই আলীপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভুঁইয়া বলেন, তানভির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সময় উপস্থিত ছিল বলে স্বীকার করেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে আলীপুর ধোপার দীঘির পাড়ে পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী তানভির। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র তানভির হত্যায় দুই সহপাঠী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫