ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির দিনে একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে।

ছবিগুলোতে মা-মেয়ে দুজনেই পরেছেন লাল রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার মতোই রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া।
অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে; কখনও দুয়া হাসছে, কখনও বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”

অনেক দিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য। কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারো মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে। পাঁচটি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।
গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন তিনি।

চলতি বছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে দীপাবলির দিনেই মেয়ের মুখ প্রকাশ করলেন তারকা দম্পতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

আপডেট সময় ০১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫