ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর
গোলাম মাওলা রনি

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে কোনো ভয় নেই

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে কোনো ভয় বা আতঙ্ক নেই। তাদের চেহারায়ও পরিবর্তন হয়েছে। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন।

রনি বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে, তারা প্রতিদিন সকাল-বিকেল টেলিফোন করে কান্নাকাটি করতেন। গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, ‘যারা জেলখানাতে ছিলেন তাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন। নরমালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়েও অনেক সুন্দর।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে। কারো মধ্যে হতাশা নেই এবং কোনোরকম ভয়ভীতি আতঙ্ক কাজ করছে না।

বিভিন্ন মানুষ বিভিন্ন এঙ্গেল থেকে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে যে, নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই-চারজনকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এতে করে আওয়ামী লীগের বন্দি যারা আছেন তাদের মধ্যে কোনোরকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে মানুষ ভয় পায়, তারা এমন নির্ভারভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোন ভয়ভীতি আতঙ্ক নেই।’
রনি আরো বলেন, ‘যেভাবে তারা ঠাট্টা-মসকারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে চলাফেরা করছেন—মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

গোলাম মাওলা রনি

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে কোনো ভয় নেই

আপডেট সময় ০১:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫