ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন
স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে, কোনো রকম অসুবিধা হবে না

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে সরকারের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। এ বছর নির্বাচন নিয়ে কিছু সংশয় আছে বলেই আমরা পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি, গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের দূরে রাখার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি ও সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে চাই।
বডি ক্যামেরা কেনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন কিছু না যে বাজারে গেলাম, কিনে নিয়ে এলাম। নিয়ম অনুযায়ী কেনা হবে। ৪০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে। দরপত্র ও দরাদরির পর দাম নির্ধারণ করা হবে।

আগামী নির্বাচনের আগে পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আইজিপি নিজেই জানিয়েছেন, পুলিশের সক্ষমতা আছে। আমরাও মনে করি, কোনো ধরনের সমস্যা হবে না। আইজিপির সাম্প্রতিক বক্তব্য—নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়তে পারে—এ বিষয়ে তিনি বলেন, আইজিপি যদি বলে থাকেন, আমি সেটি সমর্থন করি। বাংলাদেশে ঝুঁকির অভাব নেই, অনেক ধরনের ঝুঁকি থাকে।
আগুনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তিনি বলেন, ‘গতকাল এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। বেশ কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে, কোনো রকম অসুবিধা হবে না

আপডেট সময় ০৬:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫