ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

স্কুইড গেমের ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহরুখ-আমিরের ছবি ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী সাড়া জাগানো কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর জনপ্রিয় অভিনেতা লি বিয়ং হুনের সঙ্গে ছবি তুলেছেন বলিউড কিং শাহরুখ খান এবং আমির খান। এই ছবিতে ছিলেন বিশ্বখ্যাত ইউটিউবার মি. বিস্ট এবং আমেরিকার বাস্কেটবল কিংবদন্তী শাকেইল ও’নিল। লি বিয়ং হুন এই ছবিগুলো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

‘স্কুইড গেম’-এ যিনি খেলার অপারেশনাল সুপারভাইজার ‘ফ্রন্ট ম্যান’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে ভীতি জাগিয়েছেন। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এই প্রতিভাবান সকল মানুষের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’ তার এই পোস্টে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একের পর এক মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ কেউ যেমন অবাক হয়েছেন এই অপ্রত্যাশিত জোট দেখে, তেমনি কেউ কেউ আবার মজা পেয়েছেন শাকেইল ও’নিলের সঙ্গে লি বিয়ং-হুনের উচ্চতার পার্থক্য দেখে।

একজন অনুরাগী কমেন্ট বক্সে লেখেন, ‘শাহরুখ খান আর লি বিয়ং-হুন একসঙ্গে, এটা আমার বিনোদনের তালিকায় ছিল না।’ আরেকজন মজা করে লেখেন, ‘প্রতিটা ছবিতে তার পোজ দেওয়ার ভঙ্গি একই রকম! আমি ভালোবাসি তাকে।’

‘স্কুইড গেম’-এ ফ্রন্ট ম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন কোরিয়ান অভিনেতা লি বিয়ং-হুন। সিরিজের শুরুতে মুখোশ পরা এই চরিত্রটি ছিলেন খেলার অবিচল কর্তৃত্বের প্রতীক। তিনিই খেলা পরিচালনায় নিয়োজিত কর্মী বা খেলোয়াড় যে বা যারাই নিয়ম ভেঙেছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন।

এদিকে, বলিউড বাদশা শাহরুখ খান তার পরবর্তী চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল এবং অভয় ভার্মার মতো তারকারা। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

স্কুইড গেমের ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহরুখ-আমিরের ছবি ভাইরাল

আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫