ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

শিগগিরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, আশা রিজওয়ানার

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ের পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এনসিপি কেবল সনদের বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে।’

এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে জানান রিজওয়ানা হাসান।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই।’ রাজনৈতিক কারণে বিভিন্ন দল অনেক কথা বললেও, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ়ভাবে নিশ্চিত করেন।

এদিকে আগামী নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা।

তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কি না, সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শিগগিরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, আশা রিজওয়ানার

আপডেট সময় ০৫:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫