ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মোহাম্মদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বপন মিয়া (২৫) নামে এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন মিয়া মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের বি ব্লকের হানিফ কোম্পানির ভাড়া বাসায় থাকতেন। তিনি ভোলা জেলার লালমোহন থানার দেওয়ানকান্দি গ্রামের বজলু মিয়ার ছেলে। তার স্ত্রী তানিয়া বেগম জানান, রাত ১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বপন নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলে না। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন স্বামী। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মোহাম্মদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫