ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাজধানীর শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মা বকাঝকা করায় অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে থাকতেন।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তৌহিদুর রহমান খানের মেয়ে ইকরা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ইকরার মামা তসলিম উদ্দিন বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৫ পেয়েছে ইকরা। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজধানীর শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

আপডেট সময় ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫