ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

থালা-বাটি হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ করবেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। কয়েক দিন অবস্থান কর্মসূচির পর এখন তারা বসেছেন অনশনে। আগামীকাল রবিবার শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে ‌‘ভুখা মিছিল’ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘ইতিমধ্যেই আমাদের ১০০ জন শিক্ষক অনশন কর্মসূচি পালন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি করছেন।

আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভুখা মিছিল বের হবে।’
শিক্ষকরা জানান, অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করবেন ‘ভুখা’ মিছিলের মাধ্যমে। ন্যায্য সম্মান না পাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হবে।

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী আরো বলেন, ‘যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ সারাদেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু দাবি আদায় করে ছাড়ব।’

প্রসঙ্গত, বাড়িভাড়া বাড়ানোসহ ৩ দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

থালা-বাটি হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ করবেন শিক্ষকরা

আপডেট সময় ০৯:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫