ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বাসার উঠোনে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মেহজাবিন আক্তার (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মেহজাবিন কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজারে মক্কা হাউজিংয়ের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ছিল। দুই বোনের মধ্যে সে ছিল বড়। নিহত মেহজাবিনের খালা বিথী আক্তার জানান, আমার ভাগনি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। ওর বাবা ৬ মাস আগে সৌদিতে চলে যায়। বিকেল চারটার দিকে বাসার উঠোনে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুতের তারের সঙ্গে কর্ক আটকে যায়। পরে ওই কর্ক তার থেকে নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫