ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ফের ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। তাদের বাংলাদেশি ভক্তদের জন্য এবার আরও একটি সুখবর। বছর ঘুরতেই ফের ঢাকা মাতাতে আসছে এই জনপ্রিয় ব্যান্ডদলটি।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পাতায় দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন তিনি।

প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’। এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই।’

এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল ‘জাল’। তবে এই অনুষ্ঠানের আয়োজক কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠানের সূত্রও ‘জাল’ ব্যান্ডের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে। শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে ‘জাল’। ২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। বর্তমান ব্যান্ড সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ফের ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

আপডেট সময় ০৩:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫