ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে। তবে ঘাতক বাস আটক বা চিহ্নিত করা যায়নি। দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১২:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫