ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

দক্ষিণ-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং আকস্মিক ও স্থানীয়ভাবে হতে পারে। শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা ও সংলগ্ন দুই এক জায়গায় এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু-এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুএক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে। দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে। এই ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে। অর্থাৎ, এটি একই জেলার সব এলাকায় নাও নামতে পারে—এক জায়গায় বৃষ্টি হলেও পাশের এলাকায় তা নাও হতে পারে। বৃষ্টিপাত হবে অনেকটা বিক্ষিপ্তভাবে ও আকস্মিকভাবে বলে জানায় বিডব্লিউওটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দক্ষিণ-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫