ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ এরই মধ্যে সম্মতি দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫৭ হাজার ৭৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২৪৩ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৯:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫