ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মেট্রোরেলের সময় বাড়লো, প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায়

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচিতে উভয়দিকে এক ঘণ্টা বাড়িয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে, আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ১৯ অক্টোবর (রবিবার) থেকে।

যে স্টেশন থেকে যখন ছাড়বে ট্রেন

উত্তরা উত্তর → মতিঝিল
▸ প্রথম ট্রেন : সকাল ৬টা ৩০ মিনিট
▸ শেষ ট্রেন : রাত ৯টা ৩০ মিনিট

মতিঝিল → উত্তরা উত্তর
▸ প্রথম ট্রেন : সকাল ৭টা ১৫ মিনিট
▸ শেষ ট্রেন : রাত ১০টা ১০ মিনিট

শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মেট্রোরেলের সময় বাড়লো, প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায়

আপডেট সময় ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫