ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি
চট্টগ্রাম বিমানবন্দর

ওমানফেরত দুই যাত্রীর কাছে মিলল অবৈধ সিগারেট ও মোবাইল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা এক ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ওই বিমানের দুই যাত্রী—রাউজানের দিলিপ দাশ এবং ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ তল্লাশি করেন। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৬ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। মোট জব্দ করা পণ্যের মূল্য দাঁড়ায় ২৩ লাখ ১৬ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পণ্যের বিপরীতে ১৯ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বিদেশফেরত যাত্রীরা অনেক সময় শুল্ক ফাঁকি দিয়ে উচ্চমূল্যের পণ্য আনার চেষ্টা করেন। এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দর

ওমানফেরত দুই যাত্রীর কাছে মিলল অবৈধ সিগারেট ও মোবাইল

আপডেট সময় ০৩:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫