ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে সংকট সমাধানের আহ্বান আসকের

মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলন ও এর পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এমপিওভুক্ত শিক্ষকেরা ঢাকায় সমবেত হয়ে বাড়িভাড়ার ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক কোনো উদ্যোগ না নেওয়ার কারণে শিক্ষকেরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনের সময় গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনায় শিক্ষকদের কয়েকজন আহত হয়েছেন। আসক এ ধরনের আচরণকে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে।

আইন ও সালিশ কেন্দ্র মনে করে, শিক্ষকদের দাবি শুধু তাদের আর্থিক বা পেশাগত অধিকার নয়; এটি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ ও সামাজিক স্বীকৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে সংযুক্ত।

আসক সরকারকে আহ্বান জানিয়েছে, শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের দাবি সমাধান করতে এবং শিক্ষাক্ষেত্রে চলমান অচলাবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে।

সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই চলমান সংকট সমাধান সম্ভব বলে আসক বিশ্বাস করছে। এছাড়া, আন্দোলনরত শিক্ষকদের ওপর বল প্রয়োগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে আসক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে সংকট সমাধানের আহ্বান আসকের

আপডেট সময় ০৭:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫