ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২৫ কোটি টাকার রাজস্ব লোপাট : আসামি ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলইডি বিলবোর্ড বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) খান মোহাম্মদ বিলাল এবং প্রতিষ্ঠানের সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার) মো. ইফসুফ আলী সরদার। এছাড়া চার ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্স স্বত্বাধিকারী মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের স্বত্ত্বাধিকারী সুলতানা দিল আফরোজাকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের জমিতে বিজ্ঞাপন ফলক (বিলবোর্ড) বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা রেট নির্ধারিত থাকলেও কৌশলে মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দিয়ে দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা আত্মসাৎ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

২৫ কোটি টাকার রাজস্ব লোপাট : আসামি ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬

আপডেট সময় ১০:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫