ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি পদ পেতে উপসচিব সালাহউদ্দিনের ৭০ কোটি টাকার চুক্তি! ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ৩৭০ বাংলাদেশি আটক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার তথ্য ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন—প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের সঠিক ভারসাম্য রক্ষা করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তিনি মন্ত্রণালয়ের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন (সম্পদ ব্যক্তি) হিসেবে সেশন পরিচালনা করেন সাবেক সচিব মোস্তা গাউসুল হক। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি পদ পেতে উপসচিব সালাহউদ্দিনের ৭০ কোটি টাকার চুক্তি!

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫