ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, আজ দুপুরের দিকে জরুরি বিভাগের ওসেক-এর পেছনে হাসপাতালের পুলিশ ক্যাম্পের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫