ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবি

নোয়াখালীকে নবম স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে যৌথভাবে ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ড. মোস্তফা হাজের ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গসংগঠন উপস্থিত ছিল।

সমাবেশ ঘিরে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় নোয়াখালী বিভাগে করার দাবি জানিয়ে লোকজন উপস্থিত হতে থাকেন। এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে অংশগ্রহণকারী সোহেল মিয়া বলেন, আমরা নোয়াখালীবাসী সবসময় দেশের বিভিন্ন উন্নয়নে যেসব দাবিদাওয়া, তার সঙ্গে এক ছিলাম। কিন্তু জনমতের সমর্থনের বাইরে গিয়ে কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ ঘোষণা করায় আমাদের সঙ্গে জুলুম করা হয়েছে। প্রশাসন যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের উন্নতি চায়, তাহলে দ্রুত নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।

আরেক অংশগ্রহণকারী মেহেদী হাসান বলেন, আমরা দেশের জিডিপিতে ৩৭ শতাংশ অবদান রেখেছি। আমরা প্রয়োজনে ৫০ শতাংশ অবদান রাখব, কিন্তু নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করতে হবে।

বক্তব্যে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নূরনবী বলেন, বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। কিন্তু আমরা সবসময় বঞ্চনার শিকার হয়ে এসেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিভাগ ঘোষণা করা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, আমাদের দ্রুত স্বতন্ত্র বিভাগ ঘোষণা করা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবি

আপডেট সময় ০১:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫