ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামারের ডিডিরা শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে অবস্থিত দত্তনগরের ৫টি খামারের ডিডি সাহেবরা ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অমান্য করে ডিডিদের ব্যাক্তিগত নিয়মনীতিতে খামার পরিচালনা করে আসছে। ‘শ্রমিক নীতিমালা ২০১৭’ অনুযায়ী ৬০ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কোনো ভাবেই কাজ করতে পারবে না। ডিডিরা জেনে বুঝে ২০১৭ সালের নীতিমালা অমান্য করে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে ৩০ই জুন ২০২৫ সাল পর্যন্ত কাজ করিয়ে আসছে। জুলাই ২০২৫ থেকে নতুন শ্রমিক নীতিমালা অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না ডিডিরা। ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কাজ করতে পারবে না শ্রমিক নীতিমালায় উল্লেখ আছে কিন্তু ডিডিরা ব্যাক্তিগত নিয়মনীতিতে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত কাজ করিয়ে আসছেন। গত ১৫/০৪/২০২৫ খ্রিঃ অর্থ মন্ত্রণালয় সারা বাংলাদেশের সকল শ্রমিকদের জন্য একটি জাতীয় শ্রমিক নীতিমালা করেছেন। নতুন শ্রমিক নীতিমালা জারি হওয়ার পর বিএডিসির প্রতিটি বীজ উৎপাদন খামার কে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য বিএডিসির খামার বিভাগের অতিরিক্ত মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, গত ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখে ১২.০৬.০০০০.১৭২.৯৯.০৩৬.২৪.১৪৯৫/২৫ নং স্বারকে একটি নির্দেশনা প্রদান করেন। কাগজ কলমে শ্রমিক নীতিমালা ২০২৫ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডিডিরা বললেও স্বরজমিনে যেয়ে দেখা যায় যে পূর্বের মতো ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক সহ সকল শ্রমিকরা মাসে ৩০দিন নিয়মিত কাজ করছে। শ্রমিক নীতিমালা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডিডিদের ব্যাক্তিগত নয়া কৌশলে একজন শ্রমিক বাস্তবে ৩০ দিন কাজ করছে। যেসব শ্রমিকরা মাসে ৩০ দিন কাজ করছে তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা দেখানো হচ্ছে ২২দিন বাকি ৮দিনের হাজিরা ঐ শ্রমিকের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে না তাদের নামে ৮দিনের হাজিরা করে টাকা তুলে দিচ্ছে ডিডিরা। অত্র খামারের তালিকাভুক্ত কর্মরত ৫৮ বছরের ঊর্দ্ধে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত নিয়মিত কাজ করিয়ে যাচ্ছে ডিডিরা। বাস্তবে ৫৮ঊর্দ্ধ বয়স্ক শ্রমিকরা কাজ করছে কিন্তু তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা না করে বয়স্ক শ্রমিকদের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে না তাদের নামে কাগজ কলমে হাজিরা দেখিয়ে তাদের নামে নতুন করে ব্যাংক হিসাব খুলে জুলাই ২০২৫ থেকে প্রতি মাসে বয়স্ক শ্রমিকদের মুজুরির টাকা তুলে দিচ্ছে ডিডিরা। এই বিষয় নাম প্রকাশ না করার শর্তে অত্র ৫টি খামারের কর্মচারিরা বলেন যে, ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অন্যান্য খামার মেনে চললেও আমাদের খামারের ডিডিরা মেনে চলছে না। অত্র ৫টি খামারের ৫৮ বছরের ঊর্দ্ধে শ্রমিকরা এখনও বাস্তবে কাজ করছে এবং তাদের নামে হাজিরা হচ্ছে। এই বিষয়ে অত্র খামারের ডিডিদের সাথে কথা বললে তারা বলেন যে, আমাদের খামারে ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক খুব একটা বেশি নেই, হাতে গুণা যে কয়েকটা আছে তাদের খামারে না আসতে বলেছি, তারা যেকোনো সময় খামারে আসা বন্ধ করে দিবে। ডিডিদের এই বক্তব্য প্রমাণিত হয় যে, ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামার গোকুলনগর, পাথিলা, মথুরা, করিঞ্চা ও কুশাডাঙ্গার ডিডি সাহেবরা ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামারের ডিডিরা শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না

আপডেট সময় ০৫:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫